• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ৪:০৬
আপডেট: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ৪:০৬

জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

রোববার (২০ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়।

জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদকে যে চক্র সারাজীবন শৃঙ্খলিত করে রাখতে চেয়েছিল তারাই এখন গোলাম মোহাম্মদ কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কন্ঠরোধ করা হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া মানে সাধারণ জনগনকে নিষেধাজ্ঞা দেওয়া।

অন্যান্য বক্তারা বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে সংসদে ও রাজপথে সোচ্চার। তাই জিএম কাদেরের কন্ঠরোধ করতেই ষড়যন্ত্র শুরু করেছে চক্রটি। যারা গোলাম মোহাম্মদ কাদেরের কণ্ঠরোধ করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা বলেন, জিএম কাদেরের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টি চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com