• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ঝিনাইদহে ১৪টি ইউনিয়ন ছাত্রদল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ২:৩৬
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ২:৩৬

jinaidah

ঝিনাইদহে ১৪টি ইউনিয়ন ছাত্রদল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

আজ শুক্রবার ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলা ছাত্রদলের আওতাধীন দীর্ঘ ২১বছর পর নবগঠিত ১৪টি ইউনিয়ন ছাত্রদল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব আল-আমিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মানবাধিকার সম্পাদক ও বিএনপির বৈদশিক কমিটির সন্মানিত সদস্য এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমিনুজ্জামান সোমিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিঃ সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সিনিঃ যুগ্ম-সম্পাদক মাহাবুব আলম মিলু, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু।আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ,সোলায়মান চৌধুরী, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ সহ ঝিনাইদহ জেলা ছাত্রদল ও শৈলকুপা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শৈলকূপা উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ দীর্ঘদিন পর কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ও আগামীদিনে যেকোন আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com