• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২২ নভেম্বর ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি

প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ১২:২৭
আপডেট: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ১২:২৭

২২ নভেম্বর ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি

২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য জনগণকে অবহিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বাজারে গতকাল লিফলেট বিলি করার সময় উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে শরীরে বন্দুক ঠেকিয়ে পুলিশ নির্মমভাবে হত্যা করে। এই নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামী ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো।