• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১১ নং সেক্টরটা সব সময় প্রকাশ করা যায় না : আলাল

প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৩:২৭
আপডেট: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৩:২৭

9660012 6

১১ নং সেক্টরটা সব সময় প্রকাশ করা যায় না : আলাল

আওয়ামী লী‌গের উ‌দ্দেশ‌্য বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১১টা সেক্টর ছিল। আমরা সমাবেশ গুলো কোথায় কোথায় করেছি আঙ্গুলের কর ধরে গুনেন। ১০ নাম্বার সমাবেশটা হবে ঢাকায়। ১১ নাম্বারটা বাকি রেখেছি। ১১ নং সেক্টরটা সব সময় প্রকাশ করা যায় না। সেই সেক্টর টা হবে সাধারণ নেতাকর্মীদের সেক্টর। সেখানে আমরা থাকবো যোদ্ধা আপনারা (সাধারণ নেতাকর্মী) থাকবেন সভাপতি।

সোমবার (২১ নভেম্বর) নয়া পল্টন ভাসানী মিলন খালেদা জিয়া মুক্তি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন।

আলাল বলেন, যারা কষ্ট করে হালাল উপায়ে টাকা উপার্জন করেছে তাদের সে টাকাগুলো এই মুহূর্তে ব্যাংকে রাখা ঠিক না। যারা হালাল উপায়ে টাকা উপার্জন করে ব্যাংকে রেখেছেন তাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। প্রধানমন্ত্রীর তহফিলে নিয়মিত চাঁদা দেয় এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ ১৪ টি ব্যাংক খুলেছে। এস আলম গ্রুপের মালিক যিনি তিনি কোথায় আছে কি করছে খোঁজ নেন। তাহলে বুঝতে পারবেন আমি এই কথাগুলো কেন বলেছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতা গ্রহণ করবেন, দায়িত্ব পালন করবেন এই আশা দেশের জনগণের আছে। তার আগে যারা দেশের এই অবস্থা করেছে তাদের শুধু পতনই করবো না বিচার করে ঘরে ফিরব। যারা আমাদের নেতাকর্মীদের নামে তালিকা করছে। বাসা বাড়িতে হামলা করছে। গ্রেফতার করছে তাদের নামের তালিকা যে হচ্ছে না এটা তারা নিশ্চিত কিভাবে?

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ওরা (আওয়ামী লীগ) বলে বিএনপি মাজা ভাঙ্গা দল। বিএনপি যদি মাজা ভাঙ্গা দলই হয় তাহলে আপনারা এত ভয় পান কেন? এত কাঁপাকাঁপি শুরু করেন কেন? বিএনপি’র এই সমাবেশ গুলো দেখে ই আপনাদের কাঁপাকাঁপি শুরু হয়েছে। ১০ ডিসেম্বর সমাবেশে কি হবে এটা নাই বলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১১টা সেক্টর ছিল। আমরা সমাবেশ গুলো কোথায় কোথায় করেছি আঙ্গুলের কর ধরে গুনেন। ১০ নাম্বার সমাবেশটা হবে ঢাকায়। ১১ নাম্বারটা বাকি রেখেছি। মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর যেদিন পূরণ হবে সেদিন মনে করব বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে। ১১ নং সেক্টর টা সব সময় প্রকাশ করা যায় না। সেই সেক্টর টা হবে সাধারণ নেতাকর্মীদের সেক্টর। সেখানে আমরা থাকবো যোদ্ধা আপনারা (সাধারণ নেতাকর্মী) থাকবেন সভাপতি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম ও পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com