• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত, আমরা পরাধীন দেশ নই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৫:৫৫
আপডেট: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ৫:৫৫

বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত, আমরা পরাধীন দেশ নই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত, আমরা পরাধীন দেশ নই। এটা (বাংলাদেশ) কোনো কলোনি না। তারা তাদের নিয়ম-শিষ্টাচার অনুযায়ী চলবেন, সেটাই আমাদের প্রত্যাশা।’

সোমবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যান্য দেশে নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে কেউ জানতে চায় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে অধ্যাপক ও কূটনীতিক হিসাবে দায়িত্ব পালনের সময় দুই ধরনের অভিজ্ঞতা তার হয়েছে।

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। ওই সময়ে সেখানকার সাংবাদিকরা আমাকে নানা বিষয়ে প্রশ্ন করেছেন। কিন্তু, রাষ্ট্রদূত হওয়ার পর তারা আমাকে তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে প্রশ্ন করেননি। তবে, দুঃখের বিষয় হলো, বাংলাদেশের অনেকেই কূটনীতিকদের কাছে যান, অভ্যন্তরীণ প্রশ্ন করেন। এই কালচার পরিবর্তন করা প্রয়োজন।’

উল্লেখ্য, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ার বাংলাদেশ। ২৩ সদস্য দেশের এ সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com