• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: বাবলা

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৬:৪৬
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৬:৪৬

জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: বাবলা

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে সর্বদা সোচ্চার। তিনি দেশ ও মানুষের নেতা। তাই জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয় নগর প্রধান সড়কে জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা এসব কথা বলেন।

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে একটি রাজনৈতিক দলের নেতার কণ্ঠরোধ করার অপচেষ্টা নজিরবিহীন। দেশের মানুষ জিএম কাদেরের কথা শুনতে চায়, দেশের মানুষ তার নেতৃত্ব গ্রহণ করেছে। এতে হতাশ হয়ে কেউ কেউ জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, আদালতের ওপর আস্থা আছে আমাদের। আমরা বিশ্বাস করি, আদালত মিথ্যা ও হয়রানি মামলা খারিজ করে দেবেন।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের বলেন, জাতীয় পার্টি হচ্ছে সুশৃঙ্খল ও আদর্শবাদী রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টির শৃঙ্খলা কখনো দুর্বলতা নয়। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে প্রমাণ করে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক দল।

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেন-রাজনীতিতে হামলা, মামলা ও ষড়যন্ত্র নতুন কিছু নয়। হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে যে অপশক্তি ষড়যন্ত্র করেছে তারা এখন আবার সক্রিয় হয়েছে।

তিনি বলেন, জিএম কাদের কোনো ঠুনকো রাজনীতিক নয়। ষড়যন্ত্র করে জিএম কাদেরের পথচলা বন্ধ করা যাবে না। সারাদেশে জিএম কাদেরের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জিএম কাদেরের ওপর গণ মানুষের আস্থা ও ভালোবাসার জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com