• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

না’গঞ্জের বিএনপির ২৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের গায়েবী মামলা

প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৬:৫৩
আপডেট: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ৬:৫৩

jpeg 66

না’গঞ্জের বিএনপির ২৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের গায়েবী মামলা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি কওে পুলিশ গায়েবী মামলা দায়ের করেছে।
সোমবার (২১ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে বিএনপির যে নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কেউ এখানে ছিলেন না। রবিবার (২০ নভেম্বর) আদালত প্রাঙ্গনে জাকির খানের মুক্তির দাবীতে তার সহযোগীরা মিছিল বের করলে পুলিশ বাধা দিলে তারা চলে যায়। আদালত প্রাঙ্গনে উপস্থিত আইনজীবীরা জানান, বিএনপির নেতা জাকির খানের মুক্তির দাবীতে মিছিল বের করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এখানে কোন ঘটনা ঘটেনি। পুলিশ বিএনপির নেতাকর্মীদেও বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, বিএনপি নেতা নজরুল ইসলাম পান্না মোল্লা, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির খান, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লিংরাজ খান, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি আতা ই রাব্বি, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন সহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জন।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ২০ নভেম্বর দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের হাজিরার সময়ে তার মুক্তির দাবীতে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়। সেখানে তারা নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনা, যানবাহন ও রাষ্ট্রায়াত্ত্ব গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকান্ড সংগঠনের উদ্দেশ্যে লাঠিসোটা, রড, ককটেল, ইটপাটকেল নিয়ে সড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়ে ৪টি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে ইট দিয়ে আঘাত করে।
মামলায় আলামত হিসেবে চারটি ককটেল বিষ্ফোরিত উদ্ধার, ২০ বাশের লাঠি, ১০ লোহার রড, টায়ার, ১০ টুকরা ভাঙ্গা গ্লাস উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, একটি মামলা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com