• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ

প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৪:৪৪
আপডেট: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৪:৪৪

jpeg 70

আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন এক আর্জেন্টিনা সমর্থক। বুধবার দুপুরে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান সরিষাবাড়ী থানায় ওই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ নভেম্বর) আর্জেন্টিনা দলের সমর্থকদের নিয়ে স্থানীয় যুবক মাসুদুর রহমান সরিষাবাড়ী পৌর এলাকার বিজেএমসি মসজিদ হতে ডাক বাংলো পর্যন্ত ১ হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টানান। গতকাল মঙ্গলবার বিকেলে ফুটবল বিশ্বকাপের সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা হেরে যাওয়ায় সন্ধ্যায় ব্রাজিল সমর্থকরা পৌর শহরে বিজয় মিছিল বের করে। বিজয় মিছিলের পর রাতের অন্ধকারে ব্রাজিল সমর্থকরা দুই জায়গায় আর্জেন্টিনার পতাকা ছিড়ে ফেলে।
আর্জেন্টিনা দলের সমর্থক মাসুদুর রহমান জানান, আর্জেন্টিনা দুই গোল খেয়ে হেরে যাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি। আজ সকালে খবর পাই আর্জেন্টিনার পতাকা কে যেন ছিড়ে ফেলেছে। পতাকার সাথে খেলার কোনো সম্পর্ক নাই, আর্জেন্টিনা দলকে ভালোবেসে পতাকা লাগিয়েছিলাম। পতাকা ছিঁড়ে আমার কলিজায় আঘাত করেছে। আমি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি, প্রশাসনের কাছে অনুরোধ পতাকা যারা ছিঁড়েছে তাদের আইনের আওতায় আনা হোক।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় সমর্থক মাসুদুর রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com