• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভোলায় বিদ্যালয়ে আগুন, হুড়াহুড়ি করতে গিয়ে ২০ শিক্ষার্থী আহত

প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৭:৫৬
আপডেট: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৭:৫৬

9665214

ভোলায় বিদ্যালয়ে আগুন, হুড়াহুড়ি করতে গিয়ে ২০ শিক্ষার্থী আহত

ভোলার চরফ্যাশনে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যূতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যালয়ের কক্ষে আটকা পড়ে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দ্বিতীয় তলার গ্রিল ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। এ সময় হুড়াহুড়ি করতে গিয়ে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ নভেম্বর) দুপুরের বিদ্যালয়ে পাঠদানের কার্যক্রম চলছিল। হঠাৎ বিদ্যালয়ের বৈদ্যূতিক মিটার থেকে আগ্নিকাণ্ড ঘটে। এতে পুরো বিদ্যালয় ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় দোতলার বারান্দার গ্রিল ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। ততক্ষণে আগুন নিভে যায়।
ঘটনার সময়ে বিদ্যালয়ে প্রায় ১ হাজার ২শত শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন শিক্ষকরা। আগুন লাগার খবরে বিদ্যালয়ে থাকা শিক্ষার্থীরা হুড়াহুড়ি করে দোতলা থেকে নামতে গিয়ে ২০ শিক্ষার্থী আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে অভিভাবকরা সাথে বাড়ি চলে গেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, পৌর মেয়র এম মোরশেদসহ শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, তিনি আগুন লাগার সময় শ্রেণিকক্ষে ছিলেন। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। তবে শিক্ষার্থীরা ভালো আছে, তেমন কেউ আহত না হলেও হুড়াহুড়ি করতে গিয়ে কয়েজন পড়ে হাত-পায়ে সামান্য ব্যথা পেয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চরফ্যাশন ফায়ার সর্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের সময় তারা বিদ্যালয়ের কাছাকাছি ছিলেন। খবর পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে গিয়ে বিদ্যূতের কাটআউট খুলে ফেললে আগুন নিভে যায়। দোতলার সিঁড়ির গোড়ায় আগুন লাগায় দোতলায় থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোতলার গ্রিল ভেঙে তাদের উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি। বিদ্যালয়ে প্রায় ১ হাজার শিক্ষার্থীর মধ্যে সকলেই সুস্থ আছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com