• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ইয়াবা ও গাঁজা সহ এক এইচএসসি পরীক্ষার্থী আটক

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৪:০১
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৪:০১

ইয়াবা ও গাঁজা সহ এক এইচএসসি পরীক্ষার্থী আটক

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে একশত পিচ ইয়াবা ও গাঁজা সহ জোবায়ের হোসেন শেখ (২২) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে তাকে উপজেলার কুমারখালী বাজার সংলগ্ন স্থান থেকে আটক করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের আলা উদ্দিন শেখের ছেলে ও নাজিরপুর কলেজ থেকে চলিত এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী।
জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই মো. নুরুল আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক বেঁচা-কেনা কালে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ওই মাদক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সে নিয়মিত একজন মাদক বিক্রেতা।