• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে ইভিএমে কোনো ভোট হবে না, ভোট হবে ব্যালটে : রুমিন ফারহানা

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৫:১৮
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৫:১৮

দেশে ইভিএমে কোনো ভোট হবে না, ভোট হবে ব্যালটে : রুমিন ফারহানা

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে ইভিএমে কোনো ভোট হবে না, ভোট হবে ব্যালটে। সরকার ইভিএমের নাটক দেখায়। এই নাটকে কাজ হবে না।

আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রুমিন।

রুমিন ফারহানা বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নকশায় আগামী ২০২৪ সালে কাজ হবে না। ২০২৪ সালের আগেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে।

তিনি আরও বলেন, আগামীর দিন বিএনপির দিন। আগামীর বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ।

রুমিন ফারহানা বলেন, পুলিশ বাহিনীর উদ্দেশে আমি বলতে চাই দেশের জনগণের দিকে বন্দুক তাক করাবেন না। জনগণের দিকে বন্দুক তাক করেছিল র‍্যাব। তারা স্যাংশন খেয়ে থেমে গেছে। আপনাদের জন্যও স্যাংশন অপেক্ষা করছে, এদেশের জনগণের বুকে গুলি চালাবেন না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com