• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিয়ের দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৬:১৬
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৬:১৬

বিয়ের দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ২৫

মাদারীপুরের ডাসারে বিয়েবাড়িতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ২৫ জন আহত হয়েছেন। 
আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অপরদিকে খবর পেয়ে কালকিনির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামানের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আউয়াল খানের মেয়ে রিমার বিয়েতে দাওয়াত খেতে যায় একই গ্রামের দেলোয়ার হোসেন দিলীপ মাতুব্বরের পরিবার। এ সময় দিলীপের সঙ্গে একেই এলাকার সিরাজ মল্লিকের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে শাজাহান মল্লিকসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দিলীপ মাতুব্বরের ও জাকির মাতুব্বরের লোকজনের সঙ্গে সংঘর্ঘে জড়িয়ে পড়ে। 

এ সময় উভয়পক্ষই বেশ কয়েকটি বসতবাড়িতে ভাংচুর চালায়। পুনরায় শনিবার সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে মহিলাসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উভয়পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আহতরা হলেন- বাবুল, নাসির শেখ, কুদ্দুস খান, রায়হান, আবির, জুবায়ের, ইকবাল, দিলীপ, মাকসুদা, বৃষ্টি, দেলোয়ার ও মহব্বতসহ ২৫ জন।

স্থানীয় গিয়াসউদ্দীন বলেন, আমার দোকানে হামলা চালানো হয়েছে।

দিলীপ মাতুব্বর বলেন, আমরা বিয়েবাড়িতে যাওয়ায় আমাদের বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, রাতে ও সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com