• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা : ডা. জাফরুল্লাহ

প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৬:২৪
আপডেট: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ৬:২৪

jpeg 86

উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা : ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা। আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদকে দেখে শিক্ষা নেওয়া প্রয়োজন। এত যদি উন্নয়ন করে থাকেন, তাহলে একটা সুষ্ঠু ভোট দেন। দেখুন জনগণ কার পক্ষে। 

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
সোনার বাংলা পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চলমান সংকট উত্তরণে গণপরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। 

সোনার বাংলা পার্টির সহসভাপতি শেখ আব্দুন নূরের সভাপতিত্বে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তৃতা করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা নিরপেক্ষ, শান্তিপূর্ণ রাষ্ট্র চায়, তাদের সঙ্গে নিয়েই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। মানুষ যা আয় করছে, তার সিংহভাগ চলে যায় শুধু চাল কিনতেই।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের বোঝা দরকার যে-সরকার দেশ চালাচ্ছে। হিটলার থাকলে আজ লজ্জা পেত। পুলিশকে এখন কর্তা বানানো হচ্ছে। একই স্থানে বিএনপি সমাবেশ করার সুযোগ পাচ্ছে না। অথচ সরকারপন্থি দলগুলো সুযোগ পাচ্ছে।

মান্না বলেন, আওয়ামী লীগই সবচেয়ে অশান্তিতেই দু’বার ক্ষমতা দখল করেছে। আগামী ১০ তারিখে কী হবে, যারা আন্দোলন করছে-তারা আমাদের জানায়নি। ভাবনার বিষয়, মানুষ যেভাবে জেগেছে, তিন দিন ধরে চিড়া-মুড়ি নিয়ে বক্তব্য শুনছে। তারা ঢাকায় চলে আসলে শ্রীলঙ্কার মতো অবস্থা হয় কি না। 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে কাতর। গুলি করে এগুলোকেও থামাতে পারবেন না। সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। এরপর মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করতে হবে। 

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ ও বিএনপি চায় সচিবালয় থেকে পাবলিক টয়লেট পর্যন্ত তাদের লোক থাকবে। আওয়ামী লীগ আজ মুক্তিযুদ্ধের চেতনাকে ভেঙে খানখান করেছে। ব্যাংকগুলোকে ডাকাতের দল দখল করে নিয়েছে। জনগণ যখন তৈরি হচ্ছে, দলগুলোকে বিভক্ত করে দিচ্ছে আওয়ামী লীগ। আমরা দেখতে চাই, সরকার কারাগারে কতজনকে রাখতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com