• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন: প্রিন্স

প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১:৫৫
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১:৫৫

966201 1

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন: প্রিন্স

বর্তমান সরকারের ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তীব্র অর্থনৈতিক সংকটে জনগণ অর্ধাহারে-অনাহারে দিশেহারা। সরকার নিজেদের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট আড়াল করতে মিথ্যাচার করছে। এসব করে লাভ হবেনা বরং তত্ত্ববধায়ক সরকার দিয়ে ক্ষমতা ছাড়ুন, তত্ত্বাবধায়ক এখন গণদাবিতে রূপ নিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাশিয়ার চরে প্রান্তিক কৃষকদের মাঝে ধান, রবিশস্যের বীজ, সারসহ কৃষিপণ্য এবং গবাদিপশু বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, দেশ, জনগণ ও গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে আওয়ামী লীগের উচিত একগুঁয়েমি পরিহার করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করা। সরকার দাবি না মানলে গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হবে।

আগামী ১০ ডিসেম্বর এক দফার আন্দোলন শুরু হবে বলে জানিয়ে তিনি বলেন, এক দফার আন্দোলনে সবাই প্রস্তুতি নিন। ওই আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। অন্যথায় পরিণতির জন্য আপনাদের নিজেদেরই দায়ী থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও রবিশস্যের বীজ ছাড়াও সারসহ কৃষিপণ্য ও ছাগল-মুরগি বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে এ্যাগ্রিকালচারিস্টস্‌ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

দেশে আজ গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে। নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দুর্নীতি করে দেশের অর্থনীতি লণ্ডভণ্ড করে দিয়েছে সরকার।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাবের সহ-সভাপতি অধ্যাপক ড. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, এ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্যসচিব কৃষিবিদ অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com