• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

ডেনমার্ককে হারিয়ে ‘রাউন্ড অব সিক্সটিনে’ ফ্রান্স

প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১:৫৭
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১:৫৭

96601 10

ডেনমার্ককে হারিয়ে ‘রাউন্ড অব সিক্সটিনে’ ফ্রান্স

কাতারে অনুষ্ঠিত আদ দোহা স্টেডিয়ামে ডেনমার্ক ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স রাত ১০ টায় মাঠে নামে দু’দল। খেলার প্রথামার্ধে গোল শূন্য থেকে উভয়ই দলই বিরতিতে যায়। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ২-১ ব্যবধানে শেষ ষোল নিশ্চিত করলো দিদিয়েম দেশমের ফ্রান্স।

খেরার দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফিরে এমবাপের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই নিয়ে বিশ্বকাপের টানা তিনি ম্যাচে গোল করলেন ফ্রান্সের এই তারকা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ খেলতে থাকে দু’দল। ম্যাচের ১০ মিনিটে গোলের সুযোগ পায় ফ্রান্স। ডি বক্সের ভেতরে বল পেয়েও শট করতে পারেননি আদ্রিয়েন রাবিওট। ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ফ্রান্স। ফ্রি কিক থেকে সুযোগ তৈরী করলেও তা থেকে গোল করতে পারেনি তারা। এরপর ডেনমার্ককে বেশ চাপে রাখে ফ্রান্স।

ম্যাচের ২২ মিনিটে জিরুডকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন আন্দ্রেস কর্নলিয়াস। ম্যাচের ৩০ মিনিটে বাম দিক থেকে আক্রমণে যা এমবাপে। সেখান বাড়ানো বলে পোস্টে শট করেন জুলেস কুউন্ডে। কিন্তু তা ক্লিয়ার করে দেন জোয়াকিম এন্ডারসন। এরপর ম্যাচের ৩৩ মিনিটে বাই লাইন থেকে পোস্টে শট করলে তা রুখে দেন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্কিমিয়েল।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ফ্রান্স। বেশ কিছু অ্যাটাক করে তারা। ম্যাচের ৬১ মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। থিও হার্নান্দেজের পাস থেকে ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্কিমিয়েলকে পরাস্ত করে বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। তার গোলে ম্যাচে প্রথম লিড পায় ফ্রান্স। অন্যদিকে পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ডেনমার্ক।

ম্যাচের ৬৮ মিনিটে গোল শোধ করে ডেনমার্ক। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে বল ফ্রান্সের জালে জড়ান আন্দ্রেস ক্রিস্টেনসন। তার গোলে ম্যাচে সমতা আনে ডেনমার্ক। সমতায় ফিরে আরও আক্রমণে ধার বাড়ায় তারা। ম্যাচের ৭২ মিনিটে বা দিক থেকে বাড়ানো বল গোলমুখে শট করেন ক্রিস্টান এরিকসন। কিন্তু দারুণ সেভে দলকে রক্ষা করেন হুগো লরিস।

ম্যাচের ৮৬ মিনিটে আবারও গোলের দেখা পায় ফ্রান্স। ডান দিক থেকে গ্রিজম্যানের ক্রস থেকে বল জালে জড়ান এমবাপ্পে। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। ম্যাচে পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা করে ডেনমার্ক। কিন্তু আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের টানা দুই ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করলো ফ্রান্স।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com