• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

রাজধানীতে নাগরিক ঐক্যের জনসভায় হামলা মির্জা আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৩৩
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৩৩

232101

রাজধানীতে নাগরিক ঐক্যের জনসভায় হামলা মির্জা আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট

আজ রাজধানীর ভাটারাস্থ মাদানী এভ্যিনিউয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসভায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলা, মঞ্চ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া এবং নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহত করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্মোক্ত বিবৃতি দিয়েছেন।
এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “নাগরিক ঐক্যের শান্তিপূর্ণ জনসভার ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলা বর্বরতা ও ন্যাক্কারজনক কাপুরুষতা। এই হামলা নিঃসন্দেহে পূর্বপরিকল্পিত। সভা-সমাবেশ ইত্যাদি সংবিধান স্বীকৃত মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এতটাই বেসামাল যে, তারা সংবিধান স্বীকৃত এই অধিকার মেনে নিতে চায় না। বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সারাদেশকেই রক্তারক্তি, হানাহানি ও অরাজকতার অন্ধকারে নিক্ষেপ করেছে। দেশের মানুষ সবসময় অজানা আশঙ্কায় জানমাল, সহায়-সম্পদ নিয়ে অসহায়ের মতো দিনযাপন করছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের আশকারা দিয়ে বিরোধী মত, বিশ্বাসের মানুষের ওপর চড়াও হচ্ছে।
আজ নাগরিক ঐক্যের ডাকা জনসভায় পুলিশের হামলা, জনসভার মঞ্চ ভেঙ্গে চুরমার করাসহ নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় আবারো প্রমাণিত হলো-সর্ষে পরিমান মাটিও আর সরকারের পায়ের নীচে অবশিষ্ট নেই। ক্ষমতার মোহে এরা দেশকে গণতন্ত্রশুণ্য করতে আইন শৃঙ্খলা বাহিনী ও নিজেদের অঙ্গ সংগঠনগুলোকে বিবেকহীন ও মনুষ্যত্বহীন করে তুলেছে।
আমি নাগরিক ঐক্য আয়োজিত শান্তিপূর্ণ জনসভায় পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। নাগরিক ঐক্যের আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com