• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খুব দ্রুত আমরা বিশ্বকাপ খেলবো: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ৩:৩৪
আপডেট: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ৩:৩৪

9603

খুব দ্রুত আমরা বিশ্বকাপ খেলবো: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‘আমরা টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বিশ্বকাপ খেলবো। টার্গেট পূরণ হলেই সম্ভব হবে। সেজন্য আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্টেডিয়াম নির্মাণ করছি। এ পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম উদ্ধোধন করছি আগামীতে আরো ১৭৩টির কাজ হবে।’

মঙ্গলবার (২৯ নভেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমিক জাতি। বিশ্বকাপ ফুটবল খেলা আসলেই কোনো না কোনো দলকে সাপোর্ট করে যাই। আমরা ক্রিকেট যদিও ভালো খেলি কিন্তু গ্রামে-গঞ্জে ক্রিকেটের চেয়ে ফুটবলের জনপ্রিয়তা বেশি ।’

জাহিদ আহসান রাসেল বলেন, ‘মাদকে দেশের অনেক পরিবার ধ্বংস হয়ে পড়ছে। মাদক থেকে দুরে রাখার লক্ষে ও তরুণ শিক্ষার্থীরা যেন খেলাধুলা মুখী হয় সেজন্য প্রত্যন্ত অঞ্চলে স্টেডিয়াম স্থাপন করা হচ্ছে। এই সরকারের আমলে যুবকদের বেকারত্ব দুর করতে কর্মসংস্থানের জন্য ন্যাশনাল সার্ভিস চালু করা হয়েছিল এবং এতে দেশে অসংখ্য লোকের কর্মসংস্থান হয়েছিল। কর্মসমাপ্তিকালে এককালীন টাকাও পেয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। এখন বাংলাদেশকে বিশ্বের অনেক রাষ্ট্র ফলো করেন।’

উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com