• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডিবি পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ১১:৫০
আপডেট: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ১১:৫০

96600214 4

ডিবি পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৩০ নভেম্বর) রাত ১০ টার দিকে মোতালেবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কয়েকজন লোক তুলে নিয়ে গেছে। তবে তাকে থানা কিংবা কারাগারে না নেওয়ায় তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উদ্বেগ ও উৎকন্ঠা তৈরি হয়েছে। অনেকে দেখেছেন তাকে আরিচার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করছে না।

এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মোতালেবকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মোতালেবকে অবিলম্বে পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়ে বলেন, মোতালেব মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। তার মতো একজন বলিষ্ঠ নেতাকে তুলে নিয়ে স্বীকার না করায় মানুষের মাঝে সেই আগের অজানা আতঙ্ক বিরাজ করছে।

রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচালের অসৎ উদ্দেশ্যেই সরকারের পেটোয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। মোতালেবকে হয়তো আটকে রেখে কোনো অসৎ উদ্দেশ্য পূরণ করতে চাইছে তারা। তিনি অবিলম্বে মোতালেবের সন্ধান দাবি করেন। অন্যথায় মোতালেবের কিছু হলে আইনশৃঙ্খলা বাহিনীকে দায় নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com