• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মানিকগঞ্জে ১৬১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা, গ্রেপ্তার ২৪

প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৬:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৬:৩৬

মানিকগঞ্জে ১৬১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা, গ্রেপ্তার ২৪

আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশ কেন্দ্র করে মানিকগঞ্জে ১৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এপর্যন্ত পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, জেলার ৭ টি থানায় বিভিন্ন নাশকতার দায়ে একযোগে ৭ টি মামলা করা হয়েছে। এরপর থেকে পুলিশের অভিযানে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পারভেজসহ ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর থানায় ককটেল বিস্ফোরণ মামলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পারভেজকে প্রধান আসামি করে ১৫ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন মানিকগঞ্জ টু ঝিটকা সিএনজি পরিবহনের সাধারণ সম্পাদক হাসানুর ইসলাম সবুজ। এবং আরেকটি বিস্ফোরক আইনে জেলা বিএনপির সহ সভাপতি মোতালেব হোসেনকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অন্যদিকে, শিবালয় থানায় ২০ জন, দৌলতপুর থানায় ২২ জন, ঘিওর থানায় ২৯ জন, হরিরামপুর থানায় ১৭ জন, সাটুরিয়া থানায় ২৮ জন এবং সিংগাইর থানায় ১৩ জন নেতাকর্মীর নামে মামলা রুজু হয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার বলেন, সরকার পূর্বপরিকল্পিত ভাবে ১০ ডিসেম্বরের মহাসমাবেশ নস্যাত করতে মানিকগঞ্জে বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিচ্ছে।

জেলা বিএনপি সরকারের এই নেতিবাচক মনমানসিকতাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, পৃথক পৃথকভাবে থানায় দুইটি বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। এসব মামলার প্রধান আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com