• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণসমাবেশকে সফল করার লক্ষ্যে প্রচার উপকমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ১২:০৩
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ১২:০৩

গণসমাবেশকে সফল করার লক্ষ্যে প্রচার উপকমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২, বিএনপি গঠিত প্রচার উপকমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও প্রচার উপ কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে এবং প্রচার উপ কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাজী আবুল বাশার, হুমায়ুন কবির খান, আ ক ম মোজাম্মেল হক, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ওমর ফারুক শাফিন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
এ ছাড়াও গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ব্যবস্থপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণসমাবেশ কমিটির দলনেতা আব্দুল্লাহ আল নোমান। ব্যবস্থাপনা কমিটির কো-কনভেনার আমান উল্লাহ আমান ও কো-কনভেনার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বেনজির আহমেদ টিটো, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আমিনুল হক, মুন্সি বজলুল বাসিত আঞ্জু, মজিবর রহমান, কাজী মনিরুজ্জামান মনির, তাবিথ আউয়াল, ফকির মাহবুব আনাম স্বপন এবং শামসুজ্জামান সুরুজ।