• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এলসির নামে হাজার কোটি সরিয়ে নেয়া হচ্ছে : সাইফুল হক

প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ১১:১২
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ১১:১২

এলসির নামে হাজার কোটি সরিয়ে নেয়া হচ্ছে : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এলসি খোলার নাম করে যেভাবে ব্যাংক থেকে হাজার হাজার কোটি সরিয়ে নেয়া হচ্ছে তা আদিম লুটপাটকেও ছাড়িয়ে গেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেন লুটেরাদের জন্য খুলে দেয়া হয়েছে।

আজ শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা সংহতি মিলনায়তনে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, বড় বড় শিল্পগ্রুপও ঋণ নিয়ে অর্থ পাচার করে আসছে। তারা তাদের মুনাফাও বিদেশে পাচার করে। এ ব্যাপারে উচ্চ আদালতকেও একাধিকবার অসন্তোষ ব্যক্ত করতে হয়েছে। তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। ইতিমধ্যে এটাও স্পষ্ট হয়েছে যে, ঋণপত্র খোলার নাম করে নানা কৌশলে বিশাল অংকের অর্থ বিদেশে পাচার করা হচ্ছে।

ব্যাংকে গচ্ছিত মানুষের আমানত এখন ডাকাতি করা হচ্ছে দাবি করে এ বাম নেতা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও মদদের কারণে রাষ্ট্রীয় কোষাগার ও মানুষের আমানত নিয়ে নয়-ছয় করা সম্ভব হচ্ছে। আর্থিক নৈরাজ্য ও লুটপাট বন্ধ না হলে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com