• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে গর্ত থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস!

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৫:০৪
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৫:০৪

965210

বরিশালে গর্ত থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস!

পাকা ঘর নির্মাণ করতে মাটি পরীক্ষার জন্য খোঁড়া হয়েছে গর্ত। সেই গর্ত থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস! এ ঘটনায় এলাকায় এলাকায় শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। গ্যাস বের হওয়ার শব্দ শুনতে ভীর জমাচ্ছেন স্থানীয়রা। বরিশালের গৌরনদী উপজেলার শাওড়া মহল্লায় ঘটেছে এমন ঘটনা।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, গর্তের ভেতর থেকে গ্যাস বের হওয়ার শব্দ শোনা যাচ্ছে। চারপাশে মানুষের ভীর।

এ সময় স্থানীয় বাসিন্দা এইচএম টিপু জানান, শাওড়া গ্রামে পাকা ঘর নির্মাণের জন্য গত বুধবার মাটি পরীক্ষা করান ব্যবসায়ী হাফিজুর রহমান। সেই গর্ত থেকে শুক্রবার দুপুরে গ্যাস বের হওয়ার শব্দ শুনে ম্যাচ কাঠি ছুড়ে কয়েকজন স্থানীয় যুবক। এ সময় সেখানে আগুন জ্বলতে শুরু করলে ভয় পেয়ে ওই যুবকরা ৯৯৯ নাম্বারে ফোন করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিবিয়ে গর্তটি মাটি চাপা দিয়ে রাখেন। তবে এখনো ওই স্থান থেকে গ্যাস বের হচ্ছে বলে জানন তিনি।

গৌরনদী ফায়ার ষ্টেশনের সদস্য আক্তার উদ্দিন জানান, স্থানটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংরক্ষিত স্থানে জনসাধারণ যাতে প্রবেশ
করতে না পারে সেজন্য সতর্কতামূলক নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com