• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজশাহী সমাবেশের উত্তাল ঢেউ ঢাকায় পৌঁছাতে হবে: মিনু

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৬:০৭
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৬:০৭

9662 2

রাজশাহী সমাবেশের উত্তাল ঢেউ ঢাকায় পৌঁছাতে হবে: মিনু

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, লাখ লাখ জনতার রাজশাহীর এই মহাসমাবেশ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশের উত্তাল ঢেউ ঢাকায় পৌঁছাতে হবে। শনিবার রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠ) বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, আজ চাল নেই, তেল নেই, বাচ্চার খাবার দুধ নেই। চেঞ্জ প্রয়োজন। আমাদের সামনে এখন দুইটি পথ, একটি তারেক জিয়ার মতো স্বাধীনতার পতাকা টাঙানো ও অপরটি শাহাদত বরণ।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর শনিবার রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সকাল ৯টা থেকে সমাবেশ শুরু হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com