• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৮:৪৯
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ৮:৪৯

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনের সড়কে রোড ডিভাইডারের পাশে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। তবে এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

বিএনপি কার্যালয়ের পাশে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন, ককটেলটি চলন্ত কোনো যানবাহন থেকে নিক্ষেপ করা হয়েছে।

এর আগে নয়াপল্টনে সমাবেশের সমর্থনে বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।