• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশৃঙ্খলার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চায় : তোফায়েল

প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ১০:৩১
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ১০:৩১

96632547 1

বিশৃঙ্খলার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চায় : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চায়। তিনি বলেন, ‘আমরা বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছি, ছাত্রলীগের সমাবেশ দু’দিন এগিয়ে নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে দিয়েছি। কিন্তু বিশৃঙ্খলা করতে পল্টনে সমাবেশ করতে চায় বিএনপি।’

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ এ সভার আয়োজন করে। আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন।

বিএনপির সমাবেশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর পল্টনে অল্প জায়গায় বেশি লোক দেখিয়ে বিএনপি ধোঁকা দিতে চায়। কারণ ওখানে মাত্র ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়। ব্লাফ দেয়ার জন্য বিএনপি এটা করতে চায়।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে সমাবেশ করবে বিএনপি। এই ব্যাপারে যুবলীগের সভাপতির নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সতর্ক থাকবেন।

দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা ছাড়া কারোর পক্ষে পদ্মা সেতু, টানেল, মেট্রোরেল করা সম্ভব হতো না। উন্নয়নমূলক কাজকে ক্ষতিগ্রস্ত করতে নানা চক্রান্ত চলছে। কেউ যেন দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

শেখ ফজলুল হক মণি সম্পর্কে তিনি বলেন, আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে বেশি অবদান শেখ ফজলুল হক মণি ভাইয়ের। উনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন। আমার সৌভাগ্য তার সঙ্গ পেয়েছিলাম।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com