• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এতো কথাবার্তা বলার কারণ দেখছি না: ইনু

প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৪:১৪
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৪:১৪

96636

১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এতো কথাবার্তা বলার কারণ দেখছি না: ইনু

১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এতো কথাবার্তা বলার কারণ দেখছি না আর একটি জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রী কলেজে বিজয়ের পঞ্চাশ বছর, বাঙালির অর্জন,ভবিষ্যত করণীয় শীর্ষক আলোচনায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু আরও বলেন, ‘এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন ও যে কোন মূল্যে রাজাকার, জামায়াত জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা। নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয়। তাদের এজেন্ডা হলো সরকার উৎখাত করে ক্ষমতা দখল করা আর এর আড়ালে কৌশলে জামায়াত, রাজাকার ও জঙ্গীদেরকে পুনরুজ্জীবিত করা। এর জন্য তারা সংকট মোকাবেলায় কোন প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটা বিপদ সংকেত। এরকম পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল স্বপক্ষের শক্তিকে এটার মোকাবেলা করতে হবে।’

পরে হালসা আদর্শ কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন হাসানুল হক ইনু এমপি। এসময় বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখসহ অন্যান্যরা। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জাসদ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com