• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে গায়েবী মামলায় বিএনপির আরো ২ কর্মী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ৩:৩৬
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ৩:৩৬

bnp 1

আড়াইহাজারে গায়েবী মামলায় বিএনপির আরো ২ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় আরো দুই বিএনপি কর্মী রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৪ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাদের থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাক্ষন্দী ইউনিয়নের সীলমান্দি গ্রামের আঃ হালিমের ছেলে মো: নাসির মোল্লা (২৫) ও সদর পৌর সভার কৃষ্নপুরা গ্রামের আম্বর আলীর ছেলে মোঃ কবির হোসেন (৩৫)। এরা ২ জন বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিএনপির নেতা কর্মীরা গত ২৭ নভেম্বর মশাল মিছিল , লাঠিসোটা, ককটেল নিয়ে উপজেলার ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, এ্যম্বুলেন্স আটকে বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ঘটনায় পুলিশের এস আই মামুন মিয়া বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় উক্ত ২ জনকে আটক করা হয়। সোমার তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com