• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম রব, সম্পাদক শহীদ উদ্দিন

প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ১০:০৫
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ১০:০৫

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম রব, সম্পাদক শহীদ উদ্দিন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেএসডি।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিল সফলভাবে সম্পন্ন করায় নেতাকর্মীদের এবং উদ্বোধনী অনুষ্ঠানে আগত বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতা, সংগঠকসহ শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক’ দিয়ে গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জেএসডির কাউন্সিল অনুষ্ঠিত হয়।