• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গোলাপবাগ মাঠে শনিবার বেলা ১১টায় বিএনপির সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৪:১৯
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৪:১৯

 

আগামীকাল ১০ ডিসেম্বর (শনিবার) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সকাল ১১টায় রাজধানীর গোলাপবাগ মাঠে শুরু হবে। এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

খন্দকার মোশাররফ বলেন, ‘এই সমবেশ থেকে আমরা আগামী দিনে এই সরকারের বিদায়ের জন্য আমরা কতগুলো চার্টার্ড অব ডিমান্ড বা দফা ঘোষণা করবো। এবং এইগুলোর সাথে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুত তারা যুগপৎভাবেই এই যে ১০ দফা আমরা ঘোষণা করেছি সেগুলো ঘোষণা করবেন। যার যার অবস্থান থেকে তারা ভবিষ্যতে যুগপৎভাবে এই দফাগুলো আদায়ের জন্য, এই আন্দোলনকে শানিত করার জন্য তারা সকলে অংশগ্রহণ করবেন।’

মির্জা ফখরুল, মির্জা আব্বাসকে গ্রেপ্তারের পরও সমাবেশ হচ্ছে— সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘এটা আর দলীয় সমাবেশ নয়, এটা হলো জনগণের সমাবেশ। জনগণ একটি সমাবেশকে সাফল্যমণ্ডিত করে। তাই আমরা কেউ থাকলাম, না থাকলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা জানি সরকার এইসব করছে আমাদের সমাবেশকে ভণ্ডুল করার জন্য। আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ আমাদের প্রধান অতিথি এবং এই সমাবেশের প্রধান উপদেষ্টা না থাকতে পারলেও কালকে জনগণের সমাবেশ জনগণই করবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম