• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপবাগ মাঠেই হচ্ছে বিএনপির গণসমাবেশ 

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৫:০২
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৫:০২

jpeg 48

গোলাপবাগ মাঠেই হচ্ছে বিএনপির গণসমাবেশ 

শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠেই হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসে তারা এ কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ হবে, তাই আমরা গোলাপবাগ মাঠের জন্য অনুমতি চেয়েছিলাম। পুলিশ অনুমতি দিয়েছে। 

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শনিবার বিএনপির গণসমাবেশ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে। 

সমাবেশের জন্য সবশেষ কমলাপুর স্টেডিয়াম চেয়েছিল বিএনপি। সেখানে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা করতে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।

ডা. জাহিদ বলেন, আমরা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় সম্ভব না। পুলিশের কাছে তারপর আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম, পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল, আমরা লিখিত আবেদন করেছি। তারা অনুমতি দিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের গ্রেফতার বিষয়ে তিনি বলেন, আমরা এটা আইনগতভাবে মোকাবিলা করব। আগামীকাল গোলাপবাগে আমাদের সমাবেশ হবে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে। 

১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপি শুরু থেকেই নয়াপল্টনের সড়ক ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপিকে সমাবেশ করতে হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com