• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদলের সভাপতি টুকুসহ ৭ জন রিমান্ড শেষে কারাগারে

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৫:১৩
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৫:১৩

jpeg 1

যুবদলের সভাপতি টুকুসহ ৭ জন রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর পল্টন থানার করা মামলায় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাত জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে পল্টন থানার (জিআরও) সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম এসব তথ্য জানান।
তিনি জানান, এদিন তাদের চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই বিজন কুমার বিশ্বাস। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন— মোকলেছ মিয়া, মোশারফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও আব্দুল্লাহ।

এর আগে, গত ৪ ডিসেম্বর আসামিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বাদী হয়ে বিএনপি নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় ১০০ থেকে ১৫০ অজ্ঞাত আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করে মিছিলকারীরা। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com