• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চুয়াডাঙ্গা আ.লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, ৬ জন আহত

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১:৫৪
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১:৫৪

9663256 14

চুয়াডাঙ্গা আ.লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, ৬ জন আহত

দীর্ঘ ৭ বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর আগেই মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা টাউনহল ফুটবল মাঠে সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হিরক বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশে সম্মেলন সফল করার জন্য মাঠেই কাজ করছিলাম। এ সময় মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা সংঘবদ্ধভাবে আমাদের প্রতিরোধ করে। তারা মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের ওপর চেয়ার নিক্ষেপ করে। প্রতিরোধ করার সময় আমরাও আহত হই।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় (সার্জারি) বলেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা ও তারেক হাসানের হাতের একটি আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়েছে। সেলাই দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্মেলনের আসন নিয়ে দুটা গ্রুপ হয়েছিল বলে ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা জেনেছি। কাদের কোথায় কখন মারধর করেছে, হাসপাতালে ভর্তি হয়েছে কিনা এই তথ্য আমার জানা নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com