• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৩ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১:৫৮
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ১:৫৮

96632574 6

১৩ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আগামী ১৩ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সোমবার (১২ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী সদস্য খন্দকার মোশারফ হোসেন।

৭ ডিসেম্বরের পরে আজ নয়াপল্টনের কার্যালয়ে আসেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা পরিদর্শন করেন কার্যালেয়ের প্রতিটি কক্ষ।

সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, পুলিশ ও আওয়ামী লীগের পেটোয়া বাহিনী নজিরবিহীন বর্বরতা চালিয়েছে বিএনপি অফিসে। ফাইলপত্র, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, হার্ডডিস্ক, অর্থ লুট, অঙ্গ সংগঠনের অফিস ভাঙ্গচূরসহ জিয়াউর রহমানের মুরাল পর্যন্ত ভেঙে ফেলেছে। ৭ তারিখ অর্তকিত হামলা চালিয়েছে পুলিশ। যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। নিন্দা করার ভাষা নাই। অফিস থেকে সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে। ৪ শতাধিক নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এইসব গ্রেফতারের উদ্দেশ্য ছিলো ১০ ডিসেম্বরের সমাবেশ পন্ড করা। মধ্যমপন্থি গনতান্ত্রিক দল হিসেবে বিএনপি তাদের কর্মসূচি করেছে।

তিনি বলেন, প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে সরকার। সরকার কোন ভিত্তিতে এই ঘটনা ঘটালো তা আমাদের হিসাবে মেলে না। তাদের হিসাবে খেলা কিন্তু বিএনপি এই খেলায় বিশ্বাস করে না। জনগন বিক্ষুব্ধ, জনগণ রায় দিয়েছে দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। জনগণ এই সরকারকে আর চায় না। ৭ ডিসেম্বরের আচরণ প্রমাণ করে, এ সরকার গায়ের জোরের সরকার। ১০ দফা দিয়েছি। এই ১০ দফাকে সমর্থন করে যারা যুগপৎ আন্দোলন করবে তারাও কর্মসূচি দিয়েছে। নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৩ ডিসেম্বর নয়াপল্টন অফিসের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করবে বিএনপি।

মোশাররফ আরো বলেন, গতকাল অফিসে আসতে পেরেছি, কি কি খোয়া গেছে তার তালিকা করছি। তারপর সীদ্ধান্ত নিবো কি করবো। ১০ ডিসেম্বরে যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি জনসমাগম হয়েছে। তারপর সরকার যদি এটাকে ব্যর্থ বলে তাহলে কিছু বলার নাই। সরকার দিশেহারা, তারা কোন সময় কি বলবে তা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না। দেশের জনগণও জানে সরকার যা বলে তা করে না।

এ সময় আব্দুল মইন খান বলেন, ১০ তারিখের সমাবেশের লক্ষ্য ছিলো মানুষের সামনে বর্তমান সরকারের চরিত্র তুলে ধরা। বিরোধী দল সরকারের একটি অঙ্গ, তাদের নিশ্চিহ্ন করে দিলে রাস্ট্রব্যবস্থা থাকতে পারে না এবং নেইও।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের নির্দেশে তাদের দলের কর্মীরা ১০ তারিখ ঘিরে এমন কোন অপকর্ম নাই যা করেনি। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবে করবো এবং এই সরকারের বিদায় জানাবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com