• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাবেন ১১ দলের নেতারা

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৪:৩৭
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৪:৩৭

96632587 4

কাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাবেন ১১ দলের নেতারা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাবে ১১ দল। আগামীকাল দুপুর ১২টায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এর নেতৃত্বে ১১ দল নয়াপল্টনে যাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

তিনি বলেন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, এনডিপি চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, ন্যাপ-ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, মুসলিম লীগ মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে ওলামায়ে ইসলাম মহাসচিব মহিউদ্দিন একরাম ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com