• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যুবদল নেতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করবে বিএনপি

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৫:৫৬
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৫:৫৬

 

রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুর বাবা মিল্লাত হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইকবাল হাসান টুকু বলেন, ‘তদন্ত ছাড়া পুলিশ কীভাবে বলছে উত্তেজিত হয়ে স্ট্রোক করেছেন? যুবদল নেতা মিজুর বাবা হত্যার বিচার একদিন হবেই।’

নিহতের পরিবারের অভিযোগ, বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের আগে মধ্যরাতে যুবদল নেতা ফয়সালকে খুঁজতে এসে না পেয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার বাবা মিল্লাত হোসনকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় ও যুবদল নেতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখায় পুলিশের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম