• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৫:২৭
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৫:২৭

9622012

ময়মনসিংহে উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ করেছে উত্তর জেলা বিএনপি। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলায় তান্ডব, এক নেতাকে গুলি করে হত্যা, দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিচার দাবি করেন তারা।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

এ সময় জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, আবুল খায়ের বাবুল, আজিজুল হক, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, হাবিবুল ইসলাম খান শহীদ, অ্যাডভোকেট শাজাহান কবীর সাজু, হারুন অর রশিদ, আব্দুস ছাত্তার, উত্তর জেলা যুবদল সভাপতি শামসুল হক শামছু, মহিলাদলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন প্রমূখ।

সমাবেশে অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম বলেন, একের পর এক অন্যায় অত্যাচারে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের মধ্যে রাখছে বর্তমান অবৈধ সরকার। কিন্তু এসব করে কোন লাভ হবে না। এই সরকারের পতন ঘনিয়ে এসেছে। অচিরেই চূড়ান্ত আন্দোলনে এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com