• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

দীঘি আলোচনায় আসার জন্য মিথ্যাচারিতা করছে: রাফী

প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৭:১৪
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৭:১৪

দীঘি আলোচনায় আসার জন্য মিথ্যাচারিতা করছে: রাফী

সম্প্রতি ঢাকাই সিনেমার সফল নিমার্তা রায়হান রাফী তার নতুন সিনেমার ঘোষণা দেন। ‘সুড়ঙ্গ’ নামের সিনেমাটিতে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হবেন ছোট পর্দার সুপারস্টার অভিনেতা আফরান নিশো। তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তমা মির্জাকে।

শোনা যাচ্ছে, ‘সুড়ঙ্গ’ সিনেমায় তমার জায়গাতে প্রথমে নায়িকা হিসেবে ভাবা হয়েছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে। কথাবার্তাও সেভাবে চূড়ান্ত হয়েছিল। এরপর দীঘির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রাফী।

সোমবার (১২ ডিসেম্বর) দীঘি নিজের ফেসবুকে জানান, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ওই পোস্টে জানা যায়, দীঘি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ছয় মাস আগে এ বিষয়ে দীঘির সঙ্গে কথাও বলেছিলেন। সম্প্রতি নিজের অফিসে ডেকে মৌখিকভাবে দীঘির সঙ্গে আলাপও চূড়ান্ত করেছেন। কিন্তু শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছেন রাফী। দীঘিকে বাদ দেওয়ার বিষয়টি তাকে জানানোর প্রয়োজনও মনে করেননি নির্মাতা।

এ বিষয়ে সংবাদমাধ্যমেও দীঘি বলেছেন, হ্যাঁ একজন তরুণ নির্মাতা আমাকে তার চলচ্চিত্রে কাস্ট করেছিলেন। শুধু লিখিত চুক্তি বাকি ছিল। কিন্তু আমাকে না জানিয়েই সেখানে অন্য একজন শিল্পীকে নেন। এটা খুবই অন্যায়। এর আগেও একাধিকবার তিনি এ কাজ করেছেন। আমি নাম বলতে চাই না, আমি ন্যাচারাল রিভেঞ্জে বিশ্বাস করি।

বিষয়টি নিয়ে নিমার্তা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য দীঘিকে চুক্তিবদ্ধ বা প্রতিশ্রুতি কোনোটাই করিনি। ৮ মাসে আগে তার সঙ্গে শুধু প্রাথমিক আলোচনা হয়েছিল,ব্যস এতোটুকুই। সে যেহেতু আমার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিল, তাই তাকে ফিট হওয়ার জন্য বলেছিলাম-কিন্তু সেতো ফিট হতে পারেনি। আর পরে তার সাথে দেখা হলেও হ্যাই-হ্যালো পযর্ন্তই সীমাদ্ধ ছিল। একটা কাজ নিয়েতো অনেকের সঙ্গে কথা হতে পারে, এখানে অনেক কিছু নির্ভর করে। এই প্রজেক্টটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। এখানে গল্পে যাকে ডিমান্ড করবে ও প্রযোজনা সংস্থা যাকে ভালো মনে করবে তাকে নিবে। এমনতো নয় যে, আমি ‘সুড়ঙ্গ’ সিনেমা জন্য দীঘিকে কোথাও চুক্তিবদ্ধ করিয়ে বাদ দিয়েছি! তাহলে সে কিভাবে দাবী করে এটা? আসলে সে আলোচনায় আসার জন্য মিথ্যাচারিতা করছে। তার এই কথার কোনো সত্যতা নেই।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে কাজ করছেন তমা মির্জা। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, একটা সিনেমায় কাজ করার জন্য অনেকেই লুক টেস্ট দিয়ে থাকেন। এখানে নির্মাতা ও প্রযোজনা সংস্থা যাকে সে কাজটার জন্য উপযুক্ত মনে করবেন তাকেইতো নিবেন। যতদূর আমি জানি ‘সুড়ঙ্গ’ সিনেমাটি নিয়ে অনেক দিন থেকেই আলোচনা চলছে। এখানে আমার আগে অন্য কারো অভিনয়ের কথা ছিল কি-না সেটা আমার জানা নেই, তাই আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com