• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৩:২৪
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৩:২৪

9606 5

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে আজ(১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি এ ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বিটিভিসহ বিভিন্ন বেসরকারী টেলিভিশনে ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস (রানা) বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন।’

আগামীকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। মহান বিজয়ের ৫১ বছর পূর্তির প্রেক্ষাপটে সরকার প্রধানের আজকের এ ভাষণ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হবে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটির আগে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে এ ভাষণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের জন্য দিকনির্দেশনামূলক হবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com