• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজয় আসুক সকল অন্যায় অবিচার প্রতিহত করে : এনডিপি

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৩:১৫
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৩:১৫

9602 11

বিজয় আসুক সকল অন্যায় অবিচার প্রতিহত করে : এনডিপি

আজ ৫১তম বিজয় দিবসে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। নেতৃবৃন্দ বলেন, বিজয়ের চেতনা ও লক্ষ্য পরিপূর্ণ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে হবে। যা বিজয়ের ৫১ বছরেও অধরাই থেকে গেছে।

নেতৃবৃন্দ আরো বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রচেষ্টা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হয়েছে, সেখানে রাজনৈতিক সদিচ্ছার অভাব থেকে শুরু করে বেশকিছু অনাকাঙ্খিত মানসিকতা ও চর্চা বারবারই বাঁধা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশে বিজয়ের এত বছর পর ও সমাজ জীবনের বিভিন্ন প্রান্তে অন্যায়, অবিচার ও শোষণ বিদ্যমান, সেটা হতে পারে শ্রমিকের নায্য মজুরি বা অধিকার থেকে বঞ্চনা, যথাযথ বাক স্বাধীনতা ও রাজনৈতিক চর্চা কিংবা যেকোনো ধরনের সিন্ডিকেট, টেন্ডারবাজি ও অসম ক্ষমতার প্রদর্শন থেকে আমরা বের হতে পারে নি।

এসব নিশ্চিত না করতে পারলে প্রকৃত বিজয় অর্জন কখনোই সম্ভব নয়। এবং কখনোই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন করে না, যেই স্বপ্নের বীজ মানুষ ৫১ বছর পূর্বে বুনেছিল, তা বোধহয় আজ ও অংকুরেই রয়ে গেছে।
আমাদের প্রত্যাশা, বিজয় আসুক সবার জীবনে, বটবৃক্ষের মত ছায়া দিক সকলকে, যে বিজয় সবাইকে সুরক্ষা দেয়, যে বিজয় সবার একান্ত আরাধ্য, যে বিজয় সবারই কাম্য।
তাই দেশবাসীকে আবারো এনডিপির পক্ষ হতে ৫১ তম বিজয় দিবসের শুভেচ্ছা রইল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com