• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতের আমির জেনেশুনে জঙ্গিবাদে অর্থায়ন করেছেন : ডিএমপি কমিশনার

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৪
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৪

966021 2

জামায়াতের আমির জেনেশুনে জঙ্গিবাদে অর্থায়ন করেছেন : ডিএমপি কমিশনার

একাত্তরের পরাজিত শক্তিরা বিভিন্ন সময়, বিভিন্ন লেবাসে এ দেশে জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা করেছে মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াতে ইসলামীর আমির নিজ ছেলের জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় যোগ দেওয়ার কথা জেনেশুনে বিষয়টি সমর্থন ও অর্থায়ন করেছেন। তার অর্থ এবং সাহায্যেই ছেলে অন্যদের সংগঠিত করছিল। এই অর্থায়নের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির তার ছেলে ব্যতীত আরও বেশ কয়েকজনকে নতুন জঙ্গি সংগঠনে প্রশিক্ষণ নিতে সাহায্য ও সমর্থন করেছেন।’

তিনি জানান, এই ধরণের কর্মকাণ্ডে জামায়াতের অন্য নেতাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য খোঁজা হচ্ছে। অন্যান্য তথ্য আমরা পেয়েছি। আমাদের অভিযান চলছে।’

এছাড়া আদালত থেকে দুই জঙ্গি ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নজরদারিতে শুধু সেই ২ জনই না, জঙ্গি ছিনতাইয়ে যারা জড়িত ছিলেন তারাও আছেন। অনেককে শনাক্তও করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com