• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষ ভোট দিতে পারবে না: ফারুক

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৫:২৫
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৫:২৫

 

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তারুণ্যের শক্তি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, দিনের ভোট রাতে করে ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগ। তাদেরকে এখন এ দেশের জনগণ মানে না। তাই দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য এদেশের জনগণ কে কাজ করতে হবে।

তিনি বলেন, এখন এ দেশের জনগণের সবারই দাবি নিজের ভোট নিজে দেব। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব। তবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে না।

তিনি আরো বলেন, সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে যোগ্য নির্বাচন কমিশন গঠন করা যাবে এবং এ দেশের মানুষ স্বাধীনভাবে নিজের ভোট নিজে দিতে পারবে।

জয়নুল আবেদিন ফারুক বলেন, বর্তমান দেশের যে সংকট এ সংকট থেকে বের হয়ে আসতে হলে সবাইকেই রাস্তায় নামতে হবে। একা শুধু আমাদের একার না। এ কাজ সবার তাই সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংগঠ‌নের সভাপ‌তি শওকত আজিজের সভাপতিত্বে আরো বক্তব‌্য রা‌খেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানের মুস্তাফিজুর রহমান ইরান, জিনাফ এর সভাপ‌তি মিয়া মোঃ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সা‌বেক সাধারণ সম্পাদক আব্দুল আল জুবায়ের আহমেদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম