• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্পেনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৫:৩৫
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৫:৩৫

9665874 23

স্পেনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

কবির আল মাহমুদ, স্পেন

স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় দূতাবাসের সকল সদস্যের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দূতাবাস মিলনায়তনে পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কউন্সিলর রেদোয়ান আহমেদ, প্রথম কউন্সিলর (শ্রম) মুতাসিমুল ইসলাম, কউন্সিলর দীন মোহাম্মদ ইনামুল হক। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এরপর আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ(এনডিসি)। এ সময় তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিজয়ের আনন্দঘন এ দিনে তিনি স্পেনে প্রবাসী সকল বাংলাদেশীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

তিনি বলেন, আমাদের গৌরবোজ্জল স্বাধীনতার চেতনাকে ধারন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে পরিপূর্ণতা দানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ঘোষিত ও নেতৃত্বে রূপকল্প ২০২১ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এরই ধারাবাহিকতায় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে সরকার রূপকল্প ২০৪১ এবং ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ গ্রহণ করেছে।

আলোচনা সভায় ভারতের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিক, স্পেনের পদস্থ কর্মকর্তা, স্পেনের প্রবাসী বাংলাদেশী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক দল, সাংবাদিক ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com