• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৮:০৩
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৮:০৩

 

সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এসময় সংবিধানের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নির্বাহী, আইন ও বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি বলেন, ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার কখনো শুভ হতে পারে না। এ ক্ষেত্রে বিচার বিভাগ ও আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, গণতন্ত্রের চর্চা ও মূল্যবোধের বিকাশ যত বাড়বে সংবিধানের কার্যকারিতা এবং মর্যাদাও তত বাড়বে।

বাংলাদেশের সংবিধান কার্যকরের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এতে আরো বক্তব্য রাখেন, আইনমন্ত্রী আনিসুল হক, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির এবং আপিল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম