• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ফখরুল-আব্বাসের আবেদন, বিকেলে শুনানি

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ২:৫১
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ২:৫১

9605 12

অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ফখরুল-আব্বাসের আবেদন, বিকেলে শুনানি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তৃতীয় দফায় জামিন নামঞ্জুর হওয়ার পর এ আবেদন করেছেন তাদের আইনজীবী।

ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে বুধবার (২১ ডিসেম্বর) এ জামিন আবেদন করা হয়। শুনানির জন্য বিকেলে ৩টায় আদালত সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

ফখরুল-আব্বাস ছাড়াও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জামিন আবেদন করেছেন।

আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন ও জাকির হোসেন জুয়েল।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, তৃতীয় দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আমরা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন করেছি। আদালত শুনানির জন্য আজ বিকেল ৩টার সময় নির্ধারণ করে দিয়েছেন। আশা করছি আজ তাদের জামিন মঞ্জুর করবেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com