• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এবারও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসতে পারেন: শাজাহান

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১১:০৯
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১১:০৯

 

আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। আর এ সম্মেলনেই দলটিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বে তেমন কোনো পরিবর্তন বা রদবদল আসছে না বলে আভাস দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

বুধবার (২১ ডিসেম্বর) মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় পখিরার পীর ছগির মাহমুদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় শাজাহান খান বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী থেকেই নতুন কমিটি ঘোষণা করবেন। যোগ্যতার প্রমাণ দেখানোয় এবারও কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন।

তিনি আরও বলেন, নতুন কমিটির দায়িত্বই হবে সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগকে জয়ী করার জন্য দলের সাংগঠনিক শক্তি গড়ে তোলা। আওয়ামী লীগের এই নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করতে সক্ষম হবে এই কমিটি।

এসময় শাজাহান খান আরও বলেন, প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ টানা ১৪ বছর ক্ষমতায় আছে। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ সারা দেশের উন্নয়ন দেখে পঞ্চমবারের মতো আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন বর্তমান পীর ইমরান বিন নূর, মাদরাসার অধ‌্যক্ষ মাওলানা শাহাদাত হো‌সেন, মাদরাসার ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির দাতা সদস‌্য এস এম আরাফাত হাসান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম