• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ মুজিবুর রহমানের পরিবারে একজন বীর উত্তম দেখাতে পারবেন?: আলাল

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৬:৫০
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৬:৫০

9602 28

শেখ মুজিবুর রহমানের পরিবারে একজন বীর উত্তম দেখাতে পারবেন?: আলাল

বিএন‌পির যুগ্ন মহাস‌চিব এড সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লে‌ছেন, বিএনপি যে কাজগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে এগুলো সফল করতে পারলে স্বাধীনতার যে মূল দর্শন, যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জন হবে।

বৃহস্প‌তিবার (২২ ডি‌সেম্বর) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটি‌তে বাংলা‌দেশ জাতীয়তাবা‌দী মুক্তি‌যোদ্ধা দ‌লের উদ্যো‌গে বিএন‌পির চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল ক‌বির রিজভী ও আব্দুস সালামসহ সকল রাজবন্দি‌দের মু‌ক্তির দা‌বি‌তে এক বি‌ক্ষোভ সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল বলেন, ‘২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে একটা নির্দেশনা দেয়া হয়েছে যে, ২৯ ডিসেম্বরের আগে কোনো ভবনে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না। নতুন কোনো ভবনে দোকান রেস্তোরাঁ খোলা যাবে না। ২৮ তারিখ মেট্রোরেল এলাকায় কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকানো যাবে না। ওই দিন এই এলাকায় কোনো ভবনে ফেস্টুন বা ছবি ব্যানার লাগানো যাবে না। মেট্রোরেল সংলগ্ন এলাকা কোনো কমার্শিয়াল ভবন বা হোটেলে পড়তে পারবে না। কোনো হোটেল, রেস্তোরাঁ বা দোকানপাট খোলা যাবে না। সরকারি লাইসেন্সধারী কোনো অস্ত্র থাকলে ২৫ তারিখের মধ্যে থানায় জমা দিতে হবে। ২৮ ডিসেম্বর মেট্রোরেলের দুপাশে ব্যাংক, বুথ, দোকানপাট, হোটেল ও রেস্তোরাঁ উদ্বোধনী অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। এই হলো স্বাধীন বাংলাদেশ। আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলে তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তারা মুক্তিযুদ্ধের এরকম স্বপক্ষের শক্তি যে দুই দলের খেলা হচ্ছে তারা গ্যালারিতে বসে হাততালি দিচ্ছে। এদের মুক্তিযুদ্ধে কোন অংশগ্রহণ ছিল না। এরা শরণার্থী মুক্তিযোদ্ধা দল। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কাহিনী শুনে শুনে তারা এখন মুক্তিযোদ্ধার বড়াই করে। শেখ মুজিবুর রহমানের পরিবারে একজন বীর উত্তম দেখাতে পারবেন?

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘মুক্তিযুদ্ধ শেষ হয়েছে এটা আমি এখনো বিশ্বাস করিনা। মুক্তিযুদ্ধটা এখনও রয়েছে। কারণ সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার নাই। যে জন্যে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই অর্জনটা এখন পর্যন্ত অর্জিত হয় নাই।’

তিনি বলেন, ‘এই সরকারের আমলে শুধু ব্যাংক থেকে যত টাকা লুটপাট হয়েছে ব্রিটিশ আমলে ২০০ বছরেও তত লুটপাট হয়নি। চিন্তা করতে পারেন দেশটাকে আজ কোথায় নিয়ে গেছে?’

আলমগীর ও মির্জা আব্বাসকে প্রতারণা করে আটক করেছে অভিযোগ করে আলাল বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ,মির্জা আব্বাসকে প্রতারণা করে আটক করা হয়েছে। তাদেরকে বলেছে পর্যটন কর্তৃপক্ষ কথা বলবে, একটু ডিবি অফিসে চলেন। ১১ ঘণ্টা পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুরো ঘটনাটাই একটা প্রতারণা যেমনটা করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীরা। পাকিস্তানের হানাদার বাহিনীরা একদিকে শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করছিল অন্যদিকে বাংলাদেশে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেইরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের সাথে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীরা করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি যে কর্মসূচি যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা সফল হলে যে জন্যে মুক্তিযুদ্ধ হয়েছিল তা সফল হবে অর্জন হবে।’

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি ইশ‌তিয়াক আজিজ উলফা‌তের সভাপ‌তি‌ত্বে বি‌ক্ষোভ সমা‌বে‌শে আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন, ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com