• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণমিছিল সফল করতে রাজশাহীতে বিএনপির প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৮:২২
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৮:২২

960021 8

গণমিছিল সফল করতে রাজশাহীতে বিএনপির প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের-বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বাদে সারাদেশের ন্যায় রাজশাহীতে ২৪ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠিত হবে। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপি অফিস ভাঙ্গচুর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আটককৃত সকল নেতাকর্মী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।

এই গণমিছিল সফল করতে আজ বৃহস্পতিবার রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য আলী হোসনে, সদর উদ্দীন, গোলাম মোস্তফা মামুন, মকবুল হোসেন, তাজমুল তান টুটুল, রায়হানুল আলম রায়হান, অধ্যাপক সিরাজুল ইসলাম, তোফায়েল হোসেন রাজু, ও জাকিরুল ইসলাম বিকুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশাসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ২৪ তারিখের গণমিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহীর গণ মিছিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত থাকবেন। এজন্য তাঁর সম্মানে ও বিএনপির চলমানকে আরো বেগমান করতে কেউ ঘরে বসে না থেকে সকল বাধা অতিক্রম করে ঠিক সময় মত রাজশাহীর ঐতিহাসিক ভূবন মোহন পার্কে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com