• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শনিবার দেশব্যাপী বিএনপি’র জেলা ও মহানগরে (ঢাকা ব্যাতিত) গণ-মিছিল অনুষ্ঠিত হবে

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৮:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৮:৩৩

 

প্রেস বিজ্ঞপ্তি
ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে (ঢাকা ব্যাতিত) গণ-মিছিল অনুষ্ঠিত হবে।
সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আগামী শনিবারে জেলা ও মহানগরের গণ-মিছিলে যোগ দিয়ে ১০ দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানানো যাচ্ছে।
উল্লেখ্য, বিগত ১০ ডিসেম্বর ২০২২ বিএনপি’র ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করে উক্ত দাবিতে ২৪ ডিসেম্বর দেশব্যাপী জেলা ও মহানগরে গণ-মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগরীতে গণ-মিছিল আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম