• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফলের লক্ষ্যে বিএসপিপির প্রস্তুতি সভা

প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ২:৪৬
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ২:৪৬

 

ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, জাসাসের আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, জিয়া পরিষদের আব্দুল্লাহিল মাসুদ, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, দশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল সর্বাত্মকভাবে সফল করতে হবে। সেদিন রাজনীতিবিদদের পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষের সমাগম ঘটাতে হবে। কারণ আজকের সংকট শুধু বিএনপির সংকট নয়। এই সংকট সমগ্র জাতির সংকট। বর্তমান স্বৈরাচারী হাসিনার সরকারকে হটাতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে।

তিনি বলেন, আজকে বিএনপির গণজোয়ার ঠেকাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। আমদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অনেক নেতাকর্মীকে তারা অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।

আমান বলেন, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবেনা। আসুন আমরা এই সরকারের হাত থেকে দেশ ও সাধারণ মানুষকে রক্ষার জন্য ৩০ ডিসেম্বরের যুগপৎ কর্মসুচি সফল করি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম