• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঠাকুরগাঁও-৩ আসনে বইছে ভোটের হাওয়া নৌকার হাল ধরতে চান ৬ প্রার্থী

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৪:৩৯
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৪:৩৯

966601 1

ঠাকুরগাঁও-৩ আসনে বইছে ভোটের হাওয়া নৌকার হাল ধরতে চান ৬ প্রার্থী

ঠাকুরগাঁও-৩ আসনে বইছে ভোটের হাওয়া। উপনির্বাচনের তপসিল ঘোষণার পরপরই আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী ইমদাদুল হকসহ ছয়জন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বসে নেই জাপা ও ওয়ার্কাস পার্টির সম্ভাব্য ২ প্রার্থী।

আসনটিতে শেষপর্যন্ত নৌকার হাল কে ধরবেন, সেটাই এখন সর্বত্র আলোচিত বিষয়। নানা কারণে গুরুত্বপূর্ণ এই আসন। মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামীলীগ ও ক্ষমতাসীন দলটির শরীক জাতীয় পার্টি ও ওয়ার্কাস পার্টি আসনটি ধরে রেখেছে। কেবল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আসনটিতে ক্ষমতার ভাগ বসায়।

উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আখতারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের এবং তাতীলীগের নেতা রবিউল ইসলাম রবি।

অপরদিকে ১৪ দলের অন্যতম শরিকদল জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ এবং ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইয়াছিন আলী প্রমুখ।

পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান নেতা ইমদাদুল হক বলেন, আমি জীবনের পুরোটা সময় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য ব্যয় করেছি। যৌবনের স্বর্ণালী সময় থেকে প্রৌঢ় বয়সে এসেও আমি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলাম। জীবনের পড়ন্ত বেলায় একবার এমপি হতে চাই।

তিনি দৃঢ়চিত্তে বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হলে আমি বিপুল ভোটে জয়লাভ করব।

বিএনপি দলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ পদত্যাগ করায় শূন্য হয় ঠাকুরগাঁও-৩ আসন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে নারী ও পুরুষ ভোটার রয়েছে ৩ লাখ ২৯ হাজার ৩১৪ জন। এর মধ্যে প্রায় ৭০ হাজার আদিবাসী ও হিন্দু ভোটার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com